শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঈদে ট্রেনের ফিরতি যাত্রা শুরু ২ এপ্রিল

    ঈদে ট্রেনের ফিরতি যাত্রা শুরু ২ এপ্রিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ট্রেন স্টেশনগুলো বর্তমানে শান্ত ও নিরিবিলি রয়েছে। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ২ এপ্রিল থেকে, সেই সময় থেকেই ট্রেন চলাচল পুরোদমে শুরু হবে।

    সোমবার (৩১ মার্চ) কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, কিছু ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকলেও প্ল্যাটফর্মগুলো ফাঁকা ছিল এবং টিকিট কাউন্টার বন্ধ রাখা হয়েছিল। 

    স্টেশনে কথা হয় খোরশেদ আলম নামে একজনের সঙ্গে। ঝামেলা এড়াতে তিনি ঈদের দিনটিকেই বেছে নেন বাড়ি যাওয়ার জন্য। সকালে পরিবার নিয়ে ময়মনসিংহ যাওয়ার জন্য কমলাপুর রেলস্টেশনে আসেন তিনি। কিন্তু দুর্ভাগ্য, চলছে না ট্রেন।

    এ ছাড়াও বেশ কিছু যাত্রী গ্রামে যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর এলেও, তারা ট্রেন পাননি। স্টেশনে এসে শুনতে পান, আজ দিনের বেলা কোনো ট্রেন নেই।  

    রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঈদযাত্রায় প্রতিদিন ৭১টি ট্রেন চলাচল করেছে। বাংলাদেশ রেলওয়ে ঈদের ফিরতি যাত্রায় ঢাকামুখী ৩০ হাজার ৪৯১টি টিকিট বিক্রি করেছে। গত কয়েক দিন কমলাপুর স্টেশনে টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আগামী ২ এপ্রিল থেকে ফিরতি যাত্রা শুরু হবে।  

    কর্তৃপক্ষ আরও জানায়, ট্রেনের সময়সূচি ঠিক রাখতে এবং যাত্রীদের সুবিধার্থে ঢাকা অভিমুখী ৯টি ট্রেনের বিমানবন্দর স্টেশনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। ঢাকামুখী ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী ট্রেনের টিকিট ইস্যু বন্ধ রাখা হয়েছে।

    কমলাপুর রেলস্টেশনের কর্মকর্তা (স্টেশন মাস্টার) আনোয়ার হোসেন বলেন, আজ ঈদের দিন আমাদের কর্মকর্তা-কর্মচারীরা দিনের বেলা সবাই ছুটিতে রয়েছেন। রাতে আমাদের দুটি ট্রেন চলবে। ভাওয়াল এক্সপ্রেস রাত ৮টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ এবং চট্টগ্রাম এক্সপ্রেস রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।  

    তিনি বলেন, আজ শুধু এই দুটি ট্রেনই চলবে। মঙ্গলবার (১ মে) কিছু কম চলবে। ৭১টি ট্রেনের মধ্যে ৪৫টি ট্রেন দিনের বিভিন্ন সময় ছেড়ে যাবে। ২ এপ্রিল থেকে আমাদের ফিরতি ঈদযাত্রা শুরু হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন