শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মির্জা ফখরুলের স্ত্রীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস

    মির্জা ফখরুলের স্ত্রীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রী রাহাত আরা বেগমের অসুস্থতা এবং চিকিৎসার সময়কার অভিজ্ঞতা নিয়ে একটি আবেগপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন।

    বৃহস্পতিবার (১০ এপ্রিল) তিনি তার ফেসবুক পেজে এই স্ট্যাটাসটি শেয়ার করেন।

    স্ট্যাটাসে মির্জা ফখরুল লেখেন, ২০২২ সালের ডিসেম্বরে আমার স্ত্রীর অসুস্থতার খবর পাওয়ার পর আমার যেন সবকিছু থেমে যায়। তিনি আমাদের পরিবারের ভরসার জায়গা। আমি দ্রুত তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই।”

    তিনি আরও জানান, অস্ত্রোপচারের আগের দিন ভোর ৩টার দিকে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সে সময় তার মেয়ে ঢাকায় ফিরে এসে মায়ের পাশে ছিলেন। তিনি নিজে তখন ছিলেন কারাগারে।

    বিএনপি মহাসচিব বলেন, ‘হাসপাতালে আমার মেয়ে আর ডা. জাহিদ ছাড়া কেউ ছিল না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসনসহ ভাইবোনেরা ফোনে খোঁজ নিচ্ছিলেন।’

    ফখরুল বলেন, ‘আমার স্ত্রী সব সময় ধৈর্য্য ধরে, মুখে হাসি রেখে সবকিছু সামলে গেছেন। শুধু অসুস্থতার সময় না, আমাদের দীর্ঘ দাম্পত্য জীবনে যত চ্যালেঞ্জ এসেছে, সেগুলোও তিনি শক্তভাবে মোকাবিলা করেছেন।’

    বর্তমানে তার স্ত্রীর শারীরিক অবস্থা ভালো বলে জানিয়ে ফখরুল বলেন, ‘সিঙ্গাপুরে চিকিৎসক বললেন, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। তবে ছয় মাস পর আবার যেতে হবে।’

    স্ট্যাটাসের শেষাংশে মির্জা ফখরুল সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের দোয়া ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানাই।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন