শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এবার "আনন্দ শোভাযাত্রায়" যা থাকছে

    এবার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ষবরণ আয়োজনের অংশ হিসেবে এবার ঐতিহ্যবাহী 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে আয়োজন করা হচ্ছে। এ বছর শোভাযাত্রাটির নামকরণ করা হয়েছে ‘আনন্দ শোভাযাত্রা’।

    আয়োজকরা জানান, নতুন এই নামের মাধ্যমে আরও ব্যাপকভাবে বৈশাখী আনন্দ উদযাপনকে তুলে ধরা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তত্ত্বাবধানে শোভাযাত্রার আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।

    শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

    “নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান”—এই স্লোগানে এবারের আয়োজন সাজানো হয়েছে।

    শোভাযাত্রায় সাতটি প্রধান মোটিফ থাকছে, যার মধ্যে রয়েছে ফ্যাসিবাদের মুখাকৃতির প্রতীকী ভাস্কর্য, জাতীয় মাছ ইলিশ, কাঠের বাঘ, ৩৬ জুলাই টাইপোগ্রাফি, শান্তির পায়রা, ঐতিহ্যবাহী পালকি এবং মুগ্ধর পানির বোতল।

    প্রথমবারের মতো থাকছে ১০০ ফুট দীর্ঘ পটচিত্র, যেখানে গাজীর পট, বনবিবি, বেহুলা-লখিন্দর, মোগল আমল এবং জুলাই বিপ্লব তুলে ধরা হবে। সম্রাট আকবরের আমল থেকে বাংলা নববর্ষের সূচনার প্রেক্ষাপট তুলে ধরার জন্য থাকছে আকবর সিরিজের ২০ ফুট দৈর্ঘ্যের পাঁচটি চিত্রপট।

    মাঝারি মোটিফের মধ্যে থাকছে সুলতানি ও মোগল আমলের ১০টি মুখোশ, ২০টি রঙিন চরকি, ৮টি তালপাতার সেপাই, ৫টি তুহিন পাখি, ৪টি পাখা, ২০টি ঘোড়া এবং ১০০ ফুট দৈর্ঘ্যের লোকজ চিত্রাবলীর ক্যানভাস।

    ছোট মোটিফ হিসেবে থাকছে ৮০টি ফ্যাসিবাদের মুখাকৃতি, ২০০টি বাঘের মাথা, ১০টি পলো, ৬টি মাছের চাই, ২০টি মাথাল, ৫টি লাঙল এবং ৫টি মাছের ডোলা।

    তিন দিনব্যাপী এই আয়োজন ঘিরে চারুকলা প্রাঙ্গণে থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী। আয়োজকরা জানিয়েছেন, এবারের শোভাযাত্রা শিল্প, সংস্কৃতি এবং প্রতিবাদের সম্মিলিত রূপ হিসেবে এক নতুন বার্তা বহন করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন