শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রপতি

    ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে

    ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তারেক আহমেদ দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় দুই দেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে।

    বৃহস্পতিবার (১০ এপ্রিল) আবুধাবির কাসর আল ওয়াতান প্রাসাদে সংযুক্ত আরব আমিরাত সরকারের উদ্যোগে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পরিচয়পত্র পেশ করেন। অনুষ্ঠানে অন্যান্য দেশের রাষ্ট্রদূতরাও তাদের পরিচয়পত্র পেশ করেন।

    বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতির সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সময় দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি তাঁর আন্তরিক সহানুভূতির জন্য রাষ্ট্রদূত তারেক আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও শুভকামনাও পৌঁছে দেন।

    রাষ্ট্রদূত তারেক আহমেদ দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ, দৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের পক্ষ থেকে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

    এসময় আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন এবং রাষ্ট্রদূতকে আন্তরিক শুভকামনা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

    একই অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও গুয়াতেমালা, দক্ষিণ সুদান, কিরগিজস্তান, পূর্ব তিমুর, তুরস্ক, টুভালু, ইসরায়েল, পানামা, স্পেন, চাদ এবং জর্জিয়ার রাষ্ট্রদূতগণ তাঁদের পরিচয়পত্র পেশ করেন।


    নতুন/কাগজ/মাহিম/আমিরাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন