শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মডেল মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা

    মডেল মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়াটি যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

    আইন উপদেষ্টা বলেন, মডেল মেঘনা আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিটেনসন দিয়েছিল। এটা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। পুলিশ তদন্ত করেছে। বিশেষ ক্ষমতা আইন বাতিলে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন বলেও এসময় মন্তব্য করেন তিনি।

    আসিফ নজরুল বলেন, বাংলাদেশ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হয়েছিল। শেষ পর্যন্ত হ্যাকিংয়ের মাধ্যমে ৮৮ মিলিয়ন ডলার চুরি করা হয়েছিল। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য পরিকল্পনা করা হয়েছিল। সে সময় বাংলাদেশের যারা জড়িত তাদের বিগত সরকার বাচানোর নির্দেশনা দেয়া হয়েছিল।

    তিনি বলেন, ৭ হাজার ১৮৪ রাজনৈতিক হয়রানিমূলক মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। এতে একটু সময় লাগে।

    তিনি আরও বলেন, আসামিরা জামিন পেলে আইন মন্ত্রণালয়ের সমালোচনা করা হয়। কিন্তু যারা জামিন পেয়েছেন তারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে। এখানে আইন মন্ত্রণালয়ের কোনো করণীয় নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন