শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে সেটি আবারও ফিরবে: আলী রীয়াজ

    যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে সেটি আবারও ফিরবে: আলী রীয়াজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, অতীতে যেভাবে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিহত করা হয়েছিল, সেই ধরনের ঐক্য আবারও গড়ে উঠবে।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীতে এনডিএমের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

    আলী রীয়াজ বলেন, তাঁদের প্রধান লক্ষ্য হচ্ছে যত দ্রুততার সঙ্গে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো। এই কমিশনের মেয়াদ জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত। তাই তাঁরা আশা করেন, প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করা যাবে। এরপর পরবর্তী ধাপে অগ্রসর হবে কমিশন।

    তিনি আরও বলেন, প্রথম ধাপের সংলাপের মাধ্যমে আলোচনার সূচনা হয়েছে, পর্যায়ক্রমে হয়তো আলোচনা হবে। আমরা বিবেচনা করব কীভাবে এক জায়গায় আসতে পারি।

    এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটির আট সদস্য আলোচনায় অংশ নেন।’

    বৈঠকে যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে সেই ঐক্য আবারও ফিরে আসবে বলেও জানান আলী রীয়াজ। ওই বৈঠক শেষে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়ক হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন