শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অন্তর্বর্তী সরকারের ৫ বছর থাকার কথা জনগণ বলেছে, আমি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের ৫ বছর থাকার কথা জনগণ বলেছে, আমি না: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “মানুষ অন্তর্বর্তী সরকারকে আরও পাঁচ বছর দেখতে চায়”—এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এটি তাঁর ব্যক্তিগত মত নয়; বরং সাধারণ মানুষের মতামত তিনি তুলে ধরেছেন।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জনগণ এই সরকারকে ৫ বছর দেখতে চায়– এমন বক্তব্য আমি দেইনি। সুনামগঞ্জে সাধারণ মানুষই বলেছেন এটা। সেখানে সবাই এটা শুনেছে। নিজে কিছু বলিনি, জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এরপর আমার কিছু বলার থাকে না।’

    গত ১০ এপ্রিল সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রচেষ্টা বাড়ানো হয়েছে এবং আরও বাড়বে। রাস্তা থেকে মানুষ বলে যে, আপনারা আরও পাঁচ বছর থাকেন।

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিকের বদলি নিয়ে প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার বলেন, ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সাথে মডেল মেঘলা আলম ইস্যুর সংশ্লিষ্টতা নেই। এটা রুটিন প্রক্রিয়া। কেউ দায়িত্বে আসবেন, আবার চলেও যাবেন।

    সাম্প্রতিক পুলিশের লোগো পরিবর্তনের বিষয়ে তিনি জানান, পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন কার্যকর হবে।
    উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। সবার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীও ভালোভাবে কাজ করতে পেরেছে। আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী, সাধারণ মানুষজনকে ধন্যবাদ জানাচ্ছি।

    জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাঘব বোয়াল কাউকে ছাড়া হচ্ছে না। কিন্তু জালে আসতে হবে। জালে আসার পর কাউকে ছাড়া হচ্ছে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন