শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা

    এবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছয় দফা দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণে আন্দোলন আরও জোরদার করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। এবার সারা দেশে একযোগে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।

    বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এক সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের মুখপাত্র জুবায়ের পাটোয়ারী।

    তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার দেশের সব বড় রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ রেলপথে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে আজকের মতো সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

    শিক্ষার্থীরা জানান, দাবিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন