বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • ৭১’রে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে ঢাকা: পররাষ্ট্র সচিব

    ৭১’রে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে ঢাকা: পররাষ্ট্র সচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একাত্তরের গণহত্যার জন্য দুঃখ প্রকাশ, বাংলাদেশের পাওনা অর্থ পরিশোধ এবং আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নিতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে পাকিস্তানকে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

    তিনি বলেন, সফররত পাকিস্তানি পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকে এসব বিষয় আলোচনায় আসে। ইসলামাবাদ বাংলাদেশের পাওনা অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মতি জানিয়েছে বলেও জানান তিনি।

    এ সময় পররাষ্ট্রসচিব আরো জানান, পাকিস্তানের কাছ থেকে ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলারের দাবি করেছে বাংলাদেশ। শিগগিরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে একমত হয়েছে বৈঠকে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলেতে আরো এগিয়ে নিয়ে যাবার বিষয় প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আলোচনা করেছে। এছাড়া, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবহন যোগাযোগ উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে আলোচনা হয়েছে। দু’দেশের সম্পর্ক মজুবত করতে দ্রুত অনিস্পত্তি ইস্যু সমাধানের তাগিদ দিয়েছে ঢাকা।

    মো. জসীম উদ্দিন জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন ২৭ ও ২৮ এপ্রিল।

    পাকিস্তানের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, অমীমাংসিত ইস্যু নিয়ে অভ্যন্তরীণ আলোচনা অব্যহত রাখা হবে। পররাষ্ট্রসচিব জানান, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই প্রতিবেশী দেশের সঙ্গে স্থবির সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। দুই দেশের মধ্যে নিযমিত যোগাযোগ থাকলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও জোরদার করা সম্ভব।

    এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক বিষয়ে পররাষ্ট্র সচিব জানান, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

    রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের মানবিক ও রাজনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। আলোচনা হয়েছে সার্ক সচল করা নিয়ে। দ্বিপক্ষীয় বিষয়সহ আলোচনা হয়েছে চলমান সংস্কার ও নির্বাচন নিয়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন