শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে: আলী রীয়াজ

    ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে: আলী রীয়াজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “নতুন বাংলাদেশের সম্ভাবনা এখন দৃশ্যমান। এই সম্ভাবনাকে বাস্তবায়নের জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, যাতে দেশে আর কখনো ফ্যাসিবাদী শাসনের ফিরে আসার সুযোগ না থাকে।”

    শনিবার (১৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    এনসিপি নেতাদের উদ্দেশে আলী রীয়াজ বলেন, সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে সুপারিশগুলো এসেছে, সেখানে কিছু বিষয়ে এনসিপির পূর্ণ সমর্থন, আবার কিছু বিষয়ে ভিন্নমত রয়েছে। “আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করেছি এবং সেগুলোকে ভিত্তি করে সামনে এগোব। যেখানে মতভেদ রয়েছে, সেসব নিয়েও আলোচনা চলবে—প্রয়োজনে তা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য, জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষা থেকে একটি গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করা।”

    তিনি আরও বলেন, “আপনারা (এনসিপি) ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছেন এবং তাঁকে পলায়ন করতে বাধ্য করেছেন। শুধু বিজয়েই থেমে থাকেননি—আপনারা স্পষ্টভাবে বলেছেন, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান। আপনাদের এই প্রত্যয় মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে আরও দৃঢ় করেছে।”

    আলী রীয়াজ বাংলাদেশের ইতিহাস প্রসঙ্গে বলেন, “আমরা বারবার দেখেছি কীভাবে গণতন্ত্রের বিজয় ছিনিয়ে নেওয়া হয়, কীভাবে একটি ব্যক্তিকে কেন্দ্র করে পুরো রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হয়। আমাদের এখনকার দায়িত্ব—গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে টেকসই করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়নের অবসান ঘটানো।”

    সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

    জাতীয় নাগরিক পার্টির ৮ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিভা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন