শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গুলশানে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে চালকদের রাস্তা অবরোধ

    গুলশানে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে চালকদের রাস্তা অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তারা গুলশানের একটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ে অবস্থান নেন।

    অবস্থানকারীরা জানান, গুলশানে শুধু রিকশা সোসাইটির নম্বরধারী ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি রয়েছে। কিন্তু এসব রিকশা নামাতে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয়, যা সাধারণ চালকদের পক্ষে বহন করা সম্ভব নয়। তাদের দাবি, গুলশানে সব ধরনের ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দিতে হবে। অন্যথায়, তারা প্যাডেল রিকশাও চলতে দেবেন না।

    ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় যানজট ও জনদুর্ভোগ দেখা দেয়।

    উল্লেখ্য, গতকাল শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ঘোষণা দেয়, শনিবার (১৯ এপ্রিল) থেকে গুলশানে ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় নামেন চালকরা।

    এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


    শিল্পী আক্তার, ঢাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন