বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • ‘জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে’: অধ্যাপক গোলাম পরওয়ার

    ‘জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে’: অধ্যাপক গোলাম পরওয়ার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আওয়ামী লীগ বিরোধী দল-মতের রাজনীতিকে স্তব্ধ করে, গণমাধ্যম ও বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণে এনে সারাজীবনের জন্য ক্ষমতা ধরে রাখার অপচেষ্টা করেছে। কিন্তু ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’ ছিল সেই ফ্যাসিবাদী চক্রান্তের বিরুদ্ধে গণমানুষের জাগরণ। এই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং এটি ছিল জনগণের মুক্তির রূপরেখা।”

    শনিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, “আওয়ামী লীগ বিগত এক যুগ ধরে দেশকে ফ্যাসিবাদের পথে ঠেলে দিয়েছে। ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের নামে প্রহসন চালিয়ে জনগণের ভোটাধিকার হরণ করেছে। এই নির্বাচনগুলো ছিল একদলীয় শাসন কায়েমের হাতিয়ার, যা দেশের রাজনীতিকে কার্যত অকার্যকর করে দিয়েছে।”

    জাতীয় নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক পরওয়ার বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যে রোডম্যাপ ঘোষণা করেছে, তা বাস্তবায়নে দেশপ্রেমিক সকল শক্তিকে এগিয়ে আসতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন করাই এখন জাতির অগ্রাধিকার।”

    পথসভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাইন, উত্তর সাতকানিয়া সাঙ্গু থানা শাখার আমির মাস্টার সিরাজুল ইসলাম ও সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ, কেরানীহাট শহর শাখার আমির মুহাম্মদ নাছির ও সেক্রেটারি আব্দুল মালেক প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন