শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর জাতীয় সচিবালয় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

    তাদের দাবি—পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং জুলাই মাসের গণহত্যাসহ গত ১৫ বছরে সংগঠিত সকল অপরাধের জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে বিচারের আওতায় আনতে হবে।

    সোমবার (২১ এপ্রিল) বেলা ২টার পর শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন। তবে সচিবালয় এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় পুলিশ তাদের রাস্তার উল্টো পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনের সড়কে অবস্থান নিতে বলে। সেখানে তারা ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

    অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিতে সচিবালয়ে প্রবেশ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। অন্য সদস্যরা হলেন সাদিক আল আরমান, রাফিদ এম ভুইয়া, সালেহ মাহমুদ রায়হান এবং মাসুদ রানা।

    স্মারকলিপি জমা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুসাদ্দিক বলেন, “আমরা আগেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছি। জুলাই আন্দোলনের শহীদদের পুনর্বাসন ও আহতদের চিকিৎসার দাবি জানিয়েছি। কিন্তু সরকার প্রতিবারই এড়িয়ে গেছে। এবার আমরা আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিয়েছি। এরপরও যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা দুর্বার আন্দোলনে নামব।”

    তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানকে সামনে রেখে তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সচেতন তরুণদের ঐক্যবদ্ধ করার কাজ করছেন। স্মারকলিপি জমা দেওয়া এই আন্দোলনের প্রাথমিক ধাপ মাত্র; শিগগিরই আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন