শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ধর্ম নিরপেক্ষতা বিলুপ্তে ঐকমত্য কমিশনের সঙ্গে একমত বিএনপি

    ধর্ম নিরপেক্ষতা বিলুপ্তে ঐকমত্য কমিশনের সঙ্গে একমত বিএনপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংবিধান সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বিএনপি। বিশেষ করে ধর্মনিরপেক্ষতা সংশ্লিষ্ট সংবিধানের ৮, ৯ ও ১০ অনুচ্ছেদ বাতিলের প্রস্তাবনায় দলটি সম্মতি জানিয়েছে।

    বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

    আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

    সালাহউদ্দিন আহমেদ জানান, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তা সাংবিধানিক ও আইনানুগভাবে হতে হবে। স্বাধীনভাবে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিতে আর্টিকেল ৪৮- এর সাথে নতুন ধারা যুক্ত করার মতামত দিয়েছে বিএনপি।

    সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘জরুরি অবস্থা জারি করতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল জড়িত রাখার ব্যাপারে বলা হয়েছে। এ ছাড়া সুপ্রিম জুডিশিয়াল কমিশন যুক্ত করার বিষয়ে আমরা কমিশনের সঙ্গে একমত হয়েছি। তবে রাষ্ট্র বলতে যা বোঝায় তাতে বিচার বিভাগকে যুক্ত করতে চায় কমিশন। রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগকে যুক্ত করলে ভালো কিছু হবে না বলে মনে করি। এ ছাড়া রাষ্ট্রের নাম পরিবর্তনে একমত নয় বিএনপি।’

    বিএনপির এই নেতা বলেন, ‘পরপর দুইবারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু একবার গ্যাপ দিয়ে দলের সিদ্ধান্তে হতে পারেবন। অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কেয়ারটেকার সরকার প্রয়োজনীয়তা আছে বলে আমরা জানিয়েছি।’

    এ ছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে একমত হয়েছে বিএনপি। নারী প্রার্থীদের নির্বাচনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন