শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে: প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান

    ৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে: প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এ দায়িত্ব জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নিতে হবে।

    মঙ্গলবার (২২ এপ্রিল) ভার্চুয়ালি কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় অনুষ্ঠিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামত ও জনসম্পৃত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

    তারেক রহমান বলেন, “আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই, জনগণের সমর্থনে ৩১ দফা বাস্তবায়ন করব। কারণ, এটি দেশের ২০ কোটি মানুষের সঙ্গে আমাদের একটি অঙ্গীকার।”

    তিনি আরও বলেন, “সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হবে। আপনাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ না হলে সব অর্জন বৃথা যাবে।”

    কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মীদের প্রশ্ন ও প্রস্তাবনার উত্তরও দেন তিনি।

    এর আগে সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রামের আলমাস কমিউনিটি সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “৩১ দফা শুধু বিএনপির একার নয়, এটি রাষ্ট্র সংস্কারের জন্য একটি সামগ্রিক রূপরেখা। আমরা চাই, দ্রুত সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক।”

    কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক, এবিএম মোশারফ হোসেন, আকরামুল হাসান মিন্টু, ড. মাহাদী আমিন, মাহমুদা হাবিবা প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান।

    জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ৬০০ নেতাকর্মী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। সন্ধ্যায় তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয়।


    সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন