শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সৈয়দপুরে বিএনপির কর্মশালায় তারেক রহমান

    ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান

    ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই।” 

    বুধবার (২৩ এপ্রিল) সৈয়দপুরে আয়োজিত বিএনপির রাজনৈতিক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

    “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক এই কর্মশালায় তারেক রহমান অভিযোগ করে বলেন, “গত ১৫-১৬ বছরে আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছে। কিন্তু বিএনপি সব ধর্ম-বর্ণ-শ্রেণিকে ঐক্যবদ্ধ করে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায়।”

    তিনি তিস্তা ইস্যুতে বলেন, “তিস্তা নিয়ে অনেক রাজনীতি হয়েছে, আমরা তা চাই না। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই সমস্যার সমাধানে সবার সঙ্গে নিয়ে কাজ করবে। এতে প্রায় তিন কোটি মানুষ উপকৃত হবে।”

    দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব। আমরা জনগণের সহযোগিতায় উত্তরাঞ্চলসহ সারা দেশের উন্নয়নে কাজ করব।”

    সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
    প্রধান আলোচক ছিলেন তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন। উদ্বোধন করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশিষ্ট সংগীতশিল্পী বেবী নাজনীন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—বিএনপির সহ-গণশিক্ষা সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক এমপি রেহেনা আক্তার রানু, কৃষক দলের মাহমুদা হাবিবা, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবন ও আকরামুল হাসান মিন্টু।

    সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই প্রশিক্ষণ কর্মশালা। অংশগ্রহণ করেন প্রায় দুই হাজার নেতাকর্মীসহ শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচিতে ছিল জাতীয় ও দলীয় সংগীত, ৩১ দফার বিশ্লেষণ, এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন। পুরো আয়োজনটি সৈয়দপুরে এক বিশাল রাজনৈতিক মিলনমেলায় রূপ নেয়।


    তৌসিফ রেজা, সৈয়দপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন