বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • পারভেজ হত্যাকাণ্ড: মূল অভিযুক্ত মেহরাজ গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার

    পারভেজ হত্যাকাণ্ড: মূল অভিযুক্ত মেহরাজ গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার মূল অভিযুক্ত মেহরাজকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১ ও র‍্যাব-১৩।

    বুধবার (২৩ এপ্রিল) র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

    এর আগে পারভেজ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বনানী থানা শাখার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে গ্রেফতার করা হয় গত মঙ্গলবার। তার আগে রোববার রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেফতার করা হয় কামাল হোসেন, আলভী হোসেন জুনায়েদ ও আল-আমিন সানিকে।

    আদালত তাদের প্রত্যেককে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

    গত ১৯ এপ্রিল বিকালে রাজধানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থীদের মধ্যে হাসাহাসিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। ইংরেজি বিভাগের শিক্ষার্থী পারভেজের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে, যা পরবর্তীতে মীমাংসার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    তবে ক্যাম্পাস ত্যাগের পরপরই পারভেজকে প্রায় ৩০ থেকে ৪০ জন মিলে ঘিরে ফেলে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ দুই নেতার প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে। পারভেজ হত্যাকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন