বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

    রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস (বাংলাদেশ হাউস) পরিদর্শন করেছেন। পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানাতে তিনি বর্তমানে ইতালিতে অবস্থান করছেন।

    এর আগে, স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে রোমে পৌঁছালে তাকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

    শুক্রবার (২৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।

    জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তার আগে জনসাধারণের শ্রদ্ধা জানাতে মরদেহ শায়িত রাখা হয়েছে।

    প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রয়াত পোপ ফ্রান্সিস ছিলেন ড. মুহাম্মদ ইউনূসের কাজের এক বিশাল অনুরাগী। বিশ্বজুড়ে প্রান্তিক জনগণের জন্য তার উদ্যোগ এবং ‘তিন শূন্য’ দৃষ্টিভঙ্গির (যেখানে থাকবে না কোনো বেকারত্ব, দারিদ্র্য ও কার্বন নিঃসরণ) প্রতি ছিল তার গভীর সম্মান।

    তিনি আরও বলেন, অধ্যাপক ইউনূসের সঙ্গে যৌথভাবে রোমে ‘থ্রি জিরো ইনিশিয়েটিভ’-এরও সূচনা করেছিল ভ্যাটিকান সিটি, যা ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর দূরদৃষ্টিসম্পন্ন ধারণার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল।

    প্রসঙ্গত, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন ড. ইউনূস। পরে রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায় দেশের উদ্দেশে রওনা হবে এবং সোমবার ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন