বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ভারত-পাকিস্তান বিরোধে মধ্যস্থতা করতে চায় বাংলাদেশ

    ভারত-পাকিস্তান বিরোধে মধ্যস্থতা করতে চায় বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। বাকযুদ্ধের সীমা পেরিয়ে পরিস্থিতি শক্তি প্রদর্শনের দিকে মোড় নিয়েছে। এরই মধ্যে দুই দেশের সেনারা সীমান্তে গুলি বিনিময় করেছে।

    কেবল সামরিক উত্তেজনাই নয়, পরমাণু শক্তিধর এ দুটি দেশ এখন একে অপরকে চুক্তি বাতিলের হুমকিও দিচ্ছে। সরকার ও জনগণের ভাষায় আক্রোশের মাত্রা বাস্তবতার তুলনায় অনেক বেশি প্রবল হয়ে উঠেছে।

    এমন অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে প্রশমনের পক্ষ নিয়েছে বাংলাদেশ সরকার। বিরোধপূর্ণ দেশ দুটি ভারত-পাকিস্তান চাইলেই মধ্যস্থতার ভূমিকা পালন করবে। তবে আগবাড়িয়ে কিছু করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এমন আভাস দেন তিনি।

    বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায় মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অবস্থান স্পষ্ট। দুই দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করবে। আমরা জানি, বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো না। তবে আমরা চাই না বড় কোনো সংঘাত সৃষ্টি হোক, যাতে এ অঞ্চলের মানুষের জন্য তা বিপদের কারণ হয়ে ওঠে।

    এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা চাইবো, তারা নিজেরা নিজেরা সমস্যার সমাধান করুক। তারা যদি আমাদের সহায়তা চায়, আপনারা মধ্যস্থতা করুন তাহলে হয়তো আমরা যাব। কিন্তু তার আগে আমরা আগবাড়িয়ে কিছু করতে চাই না। আমি মনে করি না এই মুহূর্তে আমাদের মধ্যস্থতা করার মতো কোনো ভূমিকা নেওয়া উচিত। 
     
    ভারত-পাকিস্তানের প্রতি আলোচনার আহ্বান জানিয়ে বাংলাদেশ সরকারের এই উপদেষ্টা বলেন, তারা আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে ফেলুক। আমরা এরইমধ্যে দেখেছি, দু-একটি দেশের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে। যেভাবে হোক মধ্যস্থতার মাধ্যমে হোক, দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক এই অঞ্চলে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন