বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • অনিশ্চিত অবস্থায় দেশ চলতে পারে না: পার্থ

    অনিশ্চিত অবস্থায় দেশ চলতে পারে না: পার্থ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনিশ্চিত অবস্থায় দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, জরুরি ভিত্তিতে জাতীয় ঐকমত্যের মাধ্যমে সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজন করতে হবে।

    রোববার (২৭ এপ্রিল) বিকেলে বিএনপির সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, কাউকে বাদ দিয়ে সংস্কার সম্ভব নয়। দ্বিমত থাকতেই পারে। তবে যেগুলোতে সবাই একমত, সেগুলো সম্পন্ন করে নির্বাচন হতে পারে। ঐক্যমত্য না হলে সে সংস্কার হবে না।

    তিনি বলেন, অনিশ্চিত অবস্থায় দেশ চলতে পারে না। নির্বাচন এখন জনগণের দাবি। সংস্কার থাকবে কি থাকবে না, সেটি অবশ্যই আগামী সরকার দেখবে। জনগণের সরকার হয়ে থাকলে অবশ্যই মানুষ সেটিকে রিসপেক্ট করবে (গ্রহণ করবে)। একটি দায়িত্বশীল সরকার যখন বলে- ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, দেশকে এ ধরনের আনসার্টেইনিটিতে (অনিশ্চয়তাতে) কোনোদিনও একটি সরকার ঠেলে দিতে পারে না। অবশ্যই একটি নির্বাচনী রোডম্যাপ থাকতে হবে।

    বিজেপি’র চেয়ারম্যান বলেন, আমরা এই সরকারকে আনার জন্য জেলে গিয়েছি, জুলুম সহ্য করেছি, নির্বাচন বয়কট করেছি। রাজপথে সব জায়গায় আমরা ছিলাম। আমরা কোনোভাবে চাইনা সরকার ফেইল করুক, আমরা চাই জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক। এমন কোনো সংস্কারের জন্য যেন কালক্ষেপণ না হয়, যাতে করে আবার নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা এমন প্রশ্ন যেন দেশের মানুষের মধ্যে না আসে।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। কারণ, যে সংস্কার প্রস্তাবগুলো দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো শুধু বলে দেবে তারা কোন কোন বিষয়ে একমত। আর যেগুলোতে একমত হয়নি, সেগুলোয় তো নেগোশিয়েশন করায় (আলোচনা করার) সুযোগ নেই। সেগুলো জনসম্মুখে বলে দেয়া যেতে পারে, যদি জনকল্যাণমুখী কোনো সংস্কারে আমরা একমত না হই তাহলে তো জনগণই আমাদের প্রত্যাখ্যান করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন