বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন

    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে পরীক্ষাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে।

    এর আগে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    আরও পড়ুন: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

    তবে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ কমিশন সদস্য ও কর্মকর্তা এ নিয়ে মুখে কুঁলুপ এঁটেছেন। তারা এ নিয়ে গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি।

    উল্লেখ্য, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে তা পেছানোর দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া হোক।

    অন্যদিকে পিএসসি জানায়, তারা চারটি বিসিএস নিয়ে জটে পড়েছেন। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে না নিলে এ জট আরও বাড়বে। ফলে তারা প্রার্থীদের দাবি সত্ত্বেও ৮ মে থেকে লিখিত পরীক্ষা অনুষ্ঠানে সব প্রস্তুতি নিয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন