শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম: হাসনাত

    বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম: হাসনাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

    নাহিদ ইসলামের জন্মদিন উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নাহিদ ইসলামের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন- ‘শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’

    phone

    উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন নাহিদ ইসলাম। রক্তক্ষয়ী এই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে গত ২৫ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের উদ্দেশ্যে উপদেষ্টার পদ ছাড়েন নাহিদ।

    অন্যদিকে হাসনাত আব্দুল্লাহও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্বপালন করছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন