শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • একযোগে ৩৬ এলজিইডি অফিসে দুদকের অভিযান

    একযোগে ৩৬ এলজিইডি অফিসে দুদকের অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একযোগে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    সোমবার (২৮ এপ্রিল) এলজিইডির প্রধান কার্যালয়সহ দেশের ৩৬টি জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রধান গণসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

    তিনি জানান, একাধিক প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করেই বিধি বহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলনের অভিযোগ রয়েছে। এলজিইডির আওতাধীন বিভিন্ন সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের মান বজায় না রাখা, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অভাব এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয় খতিয়ে দেখতে দেশজুড়ে এ অভিযান চালানো হচ্ছে।

    যেসব কার্যালয়ে অভিযান চালানো হচ্ছে:

    • ঢাকা বিভাগ: আগারগাঁও প্রধান কার্যালয়, কেরাণীগঞ্জ, নারায়ণগঞ্জ (বন্দর), গাজীপুর সদর, রাজবাড়ী (গোয়ালন্দ), গোপালগঞ্জ (কোটালীপাড়া), শরীয়তপুর (জাজিরা), ময়মনসিংহ (ত্রিশাল), টাঙ্গাইল (ভূঞাপুর), জামালপুর সদর।
    • চট্টগ্রাম বিভাগ: কক্সবাজার (রামু), চট্টগ্রাম জেলা ও আনোয়ারা, কুমিল্লা (চৌদ্দগ্রাম), নোয়াখালী (কবিরহাট), রাঙ্গামাটি (কাপ্তাই), লক্ষ্মীপুর (কমলনগর)।
    • খুলনা বিভাগ: যশোর (বাঘারপাড়া), মাগুরা (শ্রীপুর), খুলনা (বটিয়াঘাটা), কুষ্টিয়া (দৌলতপুর), বাগেরহাট (মোড়েলগঞ্জ)।
    • রাজশাহী বিভাগ: রাজশাহী জেলা, নওগাঁ সদর, সিরাজগঞ্জ (তাড়াশ), বগুড়া (শিবগঞ্জ)।
    • রংপুর বিভাগ: দিনাজপুর জেলা, কুড়িগ্রাম (উলিপুর), গাইবান্ধা (ফুলছড়ি), পঞ্চগড় (তেতুলিয়া)।
    • সিলেট বিভাগ: মৌলভীবাজার (কমলগঞ্জ), সুনামগঞ্জ (জগন্নাথপুর)।
    • বরিশাল বিভাগ: বরিশাল (মুলাদী), পটুয়াখালী সদর, পিরোজপুর (নজিরপুর)।

    দুদক জানিয়েছে, অভিযান চলমান থাকবে এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন