শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা

    ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবি

    ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা-কুয়াকাটা সড়কটি ২ লেনের ও আঁকাবাকা হওয়ায় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। ঢাকা-ভাঙ্গা সড়ক এলিভেটেড হওয়ায় স্বাচ্ছন্দে যাতায়াত করা গেলেও এরপর থেকে যানবাহনের গতি কমিয়ে চলাচল করতে হয়। এছাড়া বিপরীতমুখী যানবাহনকে সাইড দিতে গিয়ে উভয়পাশের যানবাহনকেই হুমকির মুখে পড়তে হয়।
     

    বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র নির্বাহী কমিটির বৈঠকে ব্যাপক ও বিস্তারিত আলোচনা হয়। এসময় সমিতির সদস্যরা বলেন, ঢাকা- চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কের তুলনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবহেলিত। এটিকে বৈষম্যমূলক বলে মনে করে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা।

    পরে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে সমিতির সভাপতি জহিরুল হক রানা ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ভাঙা-কুয়াকাটা মহাসড়কটি ৬ লেনে উন্নীতকরণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকে সিদ্ধান্ত হয়। কিন্তু বর্তমানে এটি স্থগিত আছে বলে জানা গেছে। এই অবস্থায় দ্রুত সরকারি সিদ্ধান্ত পরিবর্তন করে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি জানাচ্ছি।
     

    বিবৃতিতে আরও বলা হয়, পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলে রেলসংযোগ স্থাপনের পথ সুগম হয়েছে। এই অবস্থায় দ্রুত একটি বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার দাবি জানান বিবৃতিদাতারা।

    কুয়াকাটা সৈকতের ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি পায়রা বন্দর ও বিদুৎ কেন্দ্রকে আধুনিকায়নের দাবি জানিয়েছে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি। পাশাপাশি দক্ষিণাঞ্চলের নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন