শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যারা প্রশ্ন করে শেখ হাসিনা খুনি কিনা, তারা সাংবাদিক নয়: নাহিদ ইসলাম

    যারা প্রশ্ন করে শেখ হাসিনা খুনি কিনা, তারা সাংবাদিক নয়: নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কড়া বক্তব্য দেন।

    তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা প্রশ্ন করছেন- হাসিনা গণহত্যা করেছে কিনা। আমি বলছি, আপনারা সাংবাদিক না। সারা বিশ্ব দেখেছে, হাসিনা গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গেছেন।

    শুক্রবার (২ মে) রাজধানীর বায়তুল মোকাররমে দক্ষিণ ফটকে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

    নাহিন ইসলাম হুঁশিয়ারি বলেন, আওয়ামী লীগের বিষয়ে নিষ্পত্তি না করে কোনো নির্বাচন হতে পারে না। তিনি বলেন, জুলাই সনদ দ্রুত ঘোষণা ও কার্যকর করতে হবে এবং এতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

    নাহিদ ইসলাম বলেন, ‘এ দেশের ইতিহাসে বহুবার জনগণ রাস্তায় নেমেছে নিজেদের অধিকার আদায়ের জন্য। ৪৭-এর পর আমাদের স্বপ্ন দ্রুতই ভেঙে যায়। আবার ’৭১-এ আমরা নতুন স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নকে গলা টিপে হত্যা করে মুজিববাদী সংবিধান। যেখানে ধর্মনিরপেক্ষতার নামে মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, আর বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের মুখে তালা দেয়া হয়েছে।’

    তিনি বলেন, ‘আওয়ামী লীগ তিনটি জাতীয় নির্বাচন চুরি করেছে। ঘটিয়েছে শাপলা হ্যাকাণ্ড, সর্বশেষ করেছে জুলাই হত্যাকাণ্ড। অথচ এই ঘটনার ৯ মাস পার হলেও সরকার বিচার করতে ব্যর্থ হয়েছে।’

    তিনি আরও বলেন, হত্যা মামলার আসামিদের মনোনয়নপত্রের বিষয়ে নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন একমত হচ্ছে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন