শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এলো সুসংবাদ

    মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এলো সুসংবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিনের প্রত্যাশার পর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অবশেষে পেলেন গেজেটেড মর্যাদা।

    বুধবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭০ সালের ১৭ জুলাইয়ের শিক্ষা বিভাগীয় স্মারক নম্বর ৮৩২-ইডিএন সংশোধন করে তফসিলে "সহকারী শিক্ষক/শিক্ষিকা" পদটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

    এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক সমাজ, যা দীর্ঘদিনের দাবি পূরণের একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

    এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকারা এখন থেকে গেজেটেড পদমর্যাদা ভোগ করবেন এবং উপভোগ করবেন বর্ধিত বেতনসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণির এম.এড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির ডিগ্রিধারীরা দুটি অগ্রিম বর্ধিত বেতন পাবেন। এই আদেশ কার্যকর ধরা হবে ২০১৫ সালের ১ জুলাই থেকে।

    এছাড়াও, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবকে এ প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

    প্রসঙ্গত, গেজেটেড পদমর্যাদা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি ছিল। এর আগে, শিক্ষকদের পদোন্নতি এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাপ্রাপ্তিতে কিছু জটিলতা ছিল। এই গেজেটেড মর্যাদা শিক্ষকদের বেতন কাঠামো এবং অন্যান্য আর্থিক সুবিধাদির ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনবে বলেও প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন