শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নির্বাচনের পূর্বে সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

    নির্বাচনের পূর্বে সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে তিনি বলেন, একটি কার্যকর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রয়োজনীয় সংস্কারগুলো আগেভাগেই সম্পন্ন করা জরুরি।

    সোমবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    রাষ্ট্রদূত মিলার বলেন, “আমরা আশা করি, রাজনৈতিক দলসমূহ এবং অন্তর্বর্তীকালীন সরকার সম্মিলিতভাবে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজ করবে।” তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পরিচালনায় সহায়তা দিতে আগ্রহী, তবে নির্বাচনের সময় নির্ধারণ একান্তই বাংলাদেশের বিষয়।

    জুলাইয়ের গণ-আন্দোলনের সময় নিহত ও আহতদের প্রসঙ্গে তিনি বলেন, “দোষীদের বিচারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।”

    রাজনৈতিক পরিবর্তনের ফলে যে সংস্কারের সুযোগ তৈরি হয়েছে, সেটিকে ‘বড় সম্ভাবনা’ বলে আখ্যায়িত করে মিলার বলেন, “এই সুযোগ কাজে লাগানো দরকার, এখনই সময়।”

    রাখাইনে মানবিক করিডর সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “উভয় পক্ষের ভুক্তভোগীদের সহায়তা দেওয়া জরুরি। ত্রাণ যেন সবার কাছে সমানভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

    পাচার হওয়া অর্থ ইইউ থেকে ফিরিয়ে আনার প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, “এ জন্য বাংলাদেশের বর্তমান সরকারকে নির্ভরযোগ্য তথ্য-উপাত্তসহ সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন