শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্লেন যাত্রীদের আগেভাগে রওনা দিতে বলল এয়ারলাইন্সগুলো

    প্লেন যাত্রীদের আগেভাগে রওনা দিতে বলল এয়ারলাইন্সগুলো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামীকাল ৬ মে (মঙ্গলবার) লন্ডন থেকে দেশে ফিরছেন। তিনি কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে সকালে ঢাকায় পৌঁছাবেন। তার আগমন উপলক্ষে দলটি বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নেতাকর্মীদের নির্ধারিত স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

    খালেদা জিয়ার প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। তাই আকাশপথের যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে আগেভাগে রওনা দেওয়ার নির্দেশনা দিয়েছে এয়ারলাইন্সগুলো।

    যাত্রীদের উদ্দেশে পৃথক নোটিশ জারি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং এয়ার অ্যাস্ট্রা জানায়, আগামীকাল ৬ মে ২০২৫ (মঙ্গলবার) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে সম্ভাব্য তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সময়কালে যারা ফ্লাইটে ভ্রমণ করবেন, তাদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিমান সংস্থাগুলো।

    এদিকে মঙ্গলবারের বিষয়ে বিএনপির এক নির্দেশনায় নেতাকর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতে বলা হয়েছে। খালেদা জিয়ার গাড়ির সঙ্গে মোটরসাইকেল ও হেঁটে চলার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    নেতাকর্মীরা কে কোথায় থাকবেন

    বিএনপির নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান পর্যন্ত, ছাত্রদল লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত পর্যন্ত, যুবদল খিলক্ষেত হোটেল রেডিসন পর্যন্ত, দক্ষিণ বিএনপি রেডিসন হোটেল থেকে আর্মি স্টেডিয়াম, স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত, কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত, শ্রমিক দল কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত অবস্থান করবেন। এছাড়া, ওলামা দল, তাঁতীদল, জাসাস, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল, সব পেশাজীবী সংগঠন, মহিলা দল, জাতীয় নির্বাহী কমিটির নেতা এবং বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা নির্ধারিত রুটে অবস্থান নেবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন