শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

    নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারী-সংস্কার কমিশন নিয়ে এক জনসভায় হেফাজতে ইসলামের দেওয়া অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সংগঠনটিকে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিনজন নেত্রী এবং তিনজন বিশিষ্ট নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

    সোমবার দুপুরে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়, যেখানে জনসমক্ষে নারীদের ‘বেশ্যা’ বলে অপমান করা আইনসিদ্ধ নয়, এমন দাবি তোলা হয়েছে। বিকেলে এনসিপির নেত্রী সৈয়দা নীলিমা দোলা ও দ্যুতি অরণ্য চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

    নোটিশদাতারা হলেন; এনসিপির নেত্রী সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী ও নীলা আফরোজ। তাঁদের সঙ্গে ছিলেন তিন নারী সাংস্কৃতিককর্মী, উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া।

    বিবৃতিতে বলা হয়, “নারীদের উদ্দেশে প্রকাশ্য সভায় এমন ভাষা ব্যবহার নতুন বাংলাদেশের চেতনার পরিপন্থী। বিশেষত, জুলাই অভ্যুত্থানে নারীর অবদান ছিল ঐতিহাসিক, এ দেশে নারী অবমাননার জায়গা নেই।”

    তারা উল্লেখ করেন, “নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ভিন্নমত থাকতে পারে। কিন্তু যৌনবাচক গালি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি নারীর মর্যাদা, স্বাধীনতা ও লড়াইকে অপমানিত করে।”

    নোটিশে আরও প্রশ্ন তোলা হয়, হেফাজতের নেতারা নিজেদের পরিবারে নারী সদস্যদের ইসলামি আইন অনুযায়ী সম্পত্তি দিয়েছেন কি না।

    এছাড়াও, হেফাজতের আওয়ামী লীগের সঙ্গে অতীত সংশ্লিষ্টতা এবং একটি রাজনৈতিক দল-ঘেঁষা সংগঠন হিসেবে তাদের প্রকাশ্যে সভা করার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

    এনসিপির নেত্রী নীলিমা দোলা বলেন, “কারও মতভেদ থাকতে পারে, কিন্তু নারীদের নিয়ে এভাবে কথা বলা সরাসরি নিপীড়নের নামান্তর। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং চাই, এই ধরনের আচরণের দায়ে হেফাজতকে জবাবদিহির মুখে পড়তে হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন