শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ক্ষমতা যেন কেন্দ্রীভূত না হয়, এই নীতি সামনে রেখে এগুচ্ছে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

    ক্ষমতা যেন কেন্দ্রীভূত না হয়, এই নীতি সামনে রেখে এগুচ্ছে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কেউ প্রধানমন্ত্রী হোক বা অন্য যেকোনো পদে থাকুক, যেন আইনের ঊর্ধ্বে না ওঠেন এবং ক্ষমতার কেন্দ্রীকরণ না ঘটে—এই নীতিগুলোকে সামনে রেখেই ঐকমত্য কমিশনের কার্যক্রম এগিয়ে চলছে বলে জানিয়েছেন সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

    বৃহস্পতিবার (৮ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী জনশক্তি পার্টির নেতাদের সঙ্গে এক বৈঠকের শুরুতে তিনি এ মন্তব্য করেন।

    আলী রীয়াজ বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রেখে দেশের পরিবর্তনের ধারার সূচনা করতে হবে। কাঠামোগত পরিবর্তনের মতো জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আগামীতে আর যাতে রাস্তায় নেমে তরুণ প্রজন্মকে জীবন দিতে না হয়।

    এ সময় ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সংস্কার মাধ্যমে একটি নতুন বাংলাদেশে বিনির্মাণ করতে চায় ভাসানী জনশক্তি পার্টি। জাতীয় বীরদের সম্মান প্রদর্শনসহ বেশ কিছু প্রস্তাব নিয়ে এসেছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন