শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিতে সরকার বদ্ধপরিকর': আসিফ নজরুল

    জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিতে সরকার বদ্ধপরিকর': আসিফ নজরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    তিনি বলেন, “এই অপরাধগুলোর বিচার নিশ্চিত করা এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা সরকার সর্বোচ্চ অগ্রাধিকারে রেখেছে।”

    শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ (দ্বিতীয় খসড়া-এর ওপর একটি মতবিনিময় সভায় আসিফ নজরুল এ কথা বলেন।

    আসিফ নজরুল বলেন, আমরা জাতীয় ঐক্যের লক্ষ্যে ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ গঠন করবো। কমিশনের কাঠামো ও কার্যপ্রণালী নির্ধারণে একটি টিমসহ আমি এবং প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকায় যাচ্ছি। যেখানে এ ধরনের কমিশনের সফল উদাহরণ রয়েছে।

    তিনি বলেন, ‘জাতির দীর্ঘদিনের হানাহানি ও বিভক্তি দূর করতে হলে আমাদের অবশ্যই ঐক্যের পথ খুঁজে নিতে হবে। যারা গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের মতো ঘৃণ্য কাজ করেছে, তাদের সংখ্যা খুব বেশি নয়। তবে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা এবং তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন হিসেবে প্রতিষ্ঠা করা জরুরি।’

    আইন উপদেষ্টা হিসেবে তিনি বলেন, ‘জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে অতীতের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিতে হবে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মধ্য দিয়ে আমরা তা করতে পারব।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন