শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অনলাইনে আওয়ামী লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

    অনলাইনে আওয়ামী লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউবসহ সকল অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।

    বিষয়টি নিশ্চিত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী জানান, বুধবার (১৪ মে) এই নির্দেশনা পাঠানো হয়েছে।

    তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে। কার্যক্রম নিষিদ্ধের আওতায় পড়ে সাইবার কার্যক্রমও। তাই পরবর্তী পদক্ষেপ হিসেবে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ রাখতে বিটিআরসিকে চিঠি দেয়া হয়েছে।

    তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্তৃপক্ষ এটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে জানিয়ে তিনি আরও বলেন, এই চিঠির আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এবং এক্স ও ইউটিউব কতৃপক্ষকে চিঠি পাঠাবে বিটিআরসি। তারা তাদের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।

    এর আগে, গত সোমবার (১২ মে) অন্তর্বর্তীকালীন সরকার এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যেকোনো সভা-সমাবেশ, মিছিল, প্রচারণা ও গণমাধ্যমে উপস্থিতি নিষিদ্ধ থাকবে।

    এ নির্দেশনার আলোকে ওইদিন রাতেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

    জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও বিটিআরসি সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে শিগগিরই অ্যাকাউন্ট ও লিংক ‘ব্লক’ করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হবে।

    তবে, বিষয়টি সহজ নয় বলে অভিমত বিশেষজ্ঞদের। জানা গেছে, সরকার চাইলে ওয়েবসাইট ব্লক করতে পারে, তবে ফেসবুক বা ইউটিউবের কনটেন্ট সরানো বা অ্যাকাউন্ট বন্ধের পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের নেই। এসবের জন্য মেটা, গুগল বা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে অনুরোধ করা হয়। তারা নিজস্ব নীতিমালা অনুযায়ী যাচাই করে পদক্ষেপ নেয়।

    মেটার সর্বশেষ স্বচ্ছতা প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের অনুরোধে ২ হাজার ৯৪০টি কনটেন্টের অ্যাক্সেস সীমিত করেছে তারা।

    অন্যদিকে গুগলের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ থেকে পাঠানো ৪৯০টি অনুরোধে মোট ৫ হাজার ৮২৭টি কনটেন্ট সরানোর কথা বলা হয়। তবে বছরের প্রথমার্ধে গুগল ৬৮.২ শতাংশ এবং দ্বিতীয়ার্ধে ৪৫.৮ শতাংশ অনুরোধে কোনো ব্যবস্থা নেয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন