শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

    নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানে উন্নীত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা।

    বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বৃষ্টিকে উপেক্ষা করে তারা রাস্তায় অবস্থান নেন এবং একদফা দাবিতে আন্দোলন শুরু করেন।

    এর আগে, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। তবে আলটিমেটামে সরকারের পক্ষ থেকে কেনো সাড়া না মেলায় শাহবাগ অবরোধ করেন তারা।

    সম্প্রতি সারাদেশে নার্সিং শিক্ষার্থীরা ডিগ্রি সমমানের দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দেশে নার্সিং পেশায় ডিপ্লোমাধারী নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা নার্সরা পেশাগত ও প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। তারা মনে করেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রিধারীদের মতো মূল্যায়ন না করায় চাকরির ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হচ্ছে।

    তারা আরও জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। তাই বাধ্য হয়েই রাজপথে নেমেছেন তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন