শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাম্য হত্যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে: রুহুল কবির রিজভী

    সাম্য হত্যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে: রুহুল কবির রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    তিনি বলেন, “এই নির্মম হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।”

    বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সাম্য হত্যার বিচার দাবিতে বক্তব্য দেন রিজভী।

    রিজভী বলেন, শাহবাগে জাতীয় সংগীত বন্দের আন্দোলনের বিরুদ্ধে সাম্য একটি ফেসবুক পোস্ট দিয়েছিলো। এটাই কী তাকে হত্যার কারণ? বিগত ১৬ বছর ছাত্রলীগের নিপীড়ন-নির্যাতন দেখেছি। এখন তো তারা নেই। তাহলে এখনও কেন ক্যাম্পাসে ছাত্রদের রক্ত ঝরছে? পুলিশকে গুরুত্বের সাথে বিষয়টিকে খতিয়ে দেখতে হবে।

    এ সময় কোনও বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে তার পরিণতি ভালো হবে না বলেও অন্তর্বর্তী সরকারকে হুশিয়ারি দেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন