বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা
  • মালয়েশিয়ায় শ্রমবাজার খুলতে পারে বাংলাদেশিদের জন্য

    মালয়েশিয়ায় শ্রমবাজার খুলতে পারে বাংলাদেশিদের জন্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম ও স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    বৈঠকে তিনি সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ প্রক্রিয়ায় এবং কম খরচে শ্রমিক পাঠানোর প্রস্তাব গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন। আলোচনার প্রেক্ষিতে মালয়েশিয়া সরকার শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেয়।

    এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের, বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা, অবৈধ কর্মীদের বৈধকরণ এবং নতুন শ্রমিক প্রেরণের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

    এদিকে মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওং ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা এবং ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উভয় পক্ষই শ্রমিকদের জন্য নিরাপদ, ন্যায্য এবং সম্মানজনক কর্মসংস্থান ব্যবস্থা নিশ্চিত করতে কৌশলগত সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন।

    স্টিভেন সিম বলেন, মালয়েশিয়ার মাদানি কাঠামোর মধ্যে ইহসান, কেডিলান এবং কেসেহাতানের মূল নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিদেশি কর্মীদের সামাজিক সুরক্ষা, কল্যাণ এবং দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

    এই বৈঠক বিশ্ব শ্রমবাজারে সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দুদেশের মধ্যে উন্মুক্ততা এবং সহযোগিতার মনোভাবের প্রতিফলন ঘটায়। এটি টেকসই উন্নয়ন এবং সর্বজনীন কল্যাণ নিশ্চিত করার এজেন্ডাকে সমর্থন করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন