শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ৩১ দফা বাংলাদেশের রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে : সালাউদ্দিন আহমদ

    ৩১ দফা বাংলাদেশের রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে : সালাউদ্দিন আহমদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন বিএনপি ঘোষিত ৩১ দফা রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে। এই দফার মধ্যেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে। আমাদের এই ভাবনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দলের সকল নেতাকর্মী, তরুণরা প্রত্যেকেই এই ৩১ দফার অ্যাম্বসেডর।


    শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে 'শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা' শীর্ষক খুলনা-বরিশাল বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ সেমিনারের আয়োজন করে। কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবার নগরীর সার্কিট হাউজ ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।


    বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ আরো বলেন, আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের ইতিহাস। সাংবিধানিক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিলোপ করে একদলীয় বাকশাল কায়েমের ইতিহাস। এই যে চোরতন্ত্রের ওয়ারিশী ব্যবস্থা -আওয়ামী লীগের শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত করেছে। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে প্রবঞ্চনামুলক যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে। তাতে করে রাষ্ট্রের অভিভাবকত্বের মধ্যে দুনীর্তিকে প্রাতাষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। সেই কারণে শেখ হাসিনার সময়ে একটি অবৈধ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। সেই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের শত সহস্র জীবন দিতে হয়েছে। জনতার রক্তের যে প্রত্যাশা বা আকঙ্খা সেটিকে উর্দ্ধে তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে সবার আগে বাংলাদেশ -এই নীতি আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। 

    তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে সারাদেশে ইন্টারনেটের সহজলভ্যতা ও বহুভাষিক শিক্ষার প্রচলন করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। “ভাষা শিখতে হবে, অবশ্যই দুইটি ভাষা শিখতে হবে। আমি নিজেও অন্য ভাষা শিখেছি। আগামীতে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে মাতৃভাষার পাশাপাশি অন্তত দুইটি ভাষা শিক্ষা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেব।” 

    বিএনপির হাত ধরে অতীতে দেশের সব সংস্কার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বিএনপির হাত ধরেই দেশে বহু সংস্কার হয়েছে। স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছিলেন আমাদের নেতা জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ৯০ পরবর্তী সংসদীয় সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন বিএনপির মাধ্যমেই হয়েছে। তারেক রহমানের নেতৃত্বেই পুনরায় গণতন্ত্র ফিরে আসবে।” 

    তিনি বলেন, “স্বৈরাচারের পতনের আগে ২০২৩ সালে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফার ঘোষণা দিয়েছিলাম।

    আওয়ামী লীগ দেশের সব সেক্টর ধ্বংস করেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “গত ১৫ বছর আওয়ামী লীগ চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তারা দেশকে ধ্বংস করে পালিয়ে গেছে। এই ধ্বংস স্তূপ থেকে বাংলাদেশকে পুনরুজ্জীবিত করতে বিএনপির ৩১ দফার রূপরেখা জনগণের সামনে তুলে ধরেছে।” তিনি আওয়ামী লীগের ‘অপরাজনীতির’ বিরুদ্ধে ‘ভালো রাজনীতি’ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগের ইতিহাস অপরাজনীতির ইতিহাস। আমাদেরকে এই অপরাজনীতির বিরুদ্ধে ভালো রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আওয়ামী বাকশাল আর কখনো দাঁড়াতে পারবে না।” 

    বিকাল ৪টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের উপস্থাপনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ,  বিডিজবস’র প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, রাজনৈতিক বিশ্লেষক ও ডিডব্লিউ একাডেমির প্রভাষক ড: মারুফ মল্লিক, চিন্তক ও সম্পাদক রেজাউল করিম রনি, এ এম জেড হাসপাতালের চিকিৎসক ডা: সায়েম মোহাম্মদ, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার অধ্যাপক ড: সাইফুল ইসলাম খন্দকার, শিখো’র প্রতিষ্ঠাতা শাহীর চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: শামীমা সুলতানা, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের সহযোগী অধ্যাপক ড: তৌফিক জোয়ার্দার প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন