শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সৌদি পৌঁছেছেন ৪৯,১০৩ হজযাত্রী

    সৌদি পৌঁছেছেন ৪৯,১০৩ হজযাত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পরিচালিত ১২৪টি ফ্লাইটে সর্বমোট ৪৯ হাজার ১০৩ জন সৌদি আরবে পৌঁছেছেন। রোববার (১৮ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ ২০২৫ এর প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

    বুলেটিনে বলা হয়, শনিবার দিবাগত রাত পর্যন্ত তিনটি এয়ারলাইনসের মাধ্যমে পরিচালিত ১২৪টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৭ হাজার ৮৮ জন।

    ফ্লাইট বিভাজন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৬২টি, সৌদি এয়ারলাইনস ৪৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ১৬টি ফ্লাইট।

    এদিকে, চলতি বছর হজে গিয়ে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট সাতজন হজযাত্রী মৃত্যুবরণ করলেন। তাদের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী। সর্বশেষ গাজীপুর সদরের বাসিন্দা মো. জয়নাল হোসেন (৬০) মদিনায় মৃত্যুবরণ করেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

    চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৮১ হাজার ৯০০ জন।

    এ বছরের হজ কার্যক্রম শুরু হয়েছে ২৯ এপ্রিল, যেদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে রওনা দেয়। হজ ফ্লাইট শেষ হবে আগামী ৩১ মে।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন