শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সোমবার নগর ভবনে ব্লকেড কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের

    সোমবার নগর ভবনে ব্লকেড কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে টানা আন্দোলনের অংশ হিসেবে সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছেন ইশরাক হোসেনের সমর্থকেরা।

    রোববার নগর ভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তারা এই ঘোষণা দেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

    উল্লেখ্য, এর আগেও টানা চারদিন ধরে নগর ভবনের সামনে অবস্থান করে আসছেন তারা, যার ফলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

    ঢাকাবাসীর পক্ষে কর্মসূচি ঘোষণা করেন মশিউর রহমান। তিনি বলেন, নগর ভবনের কার্যক্রম আগামীকাল বন্ধ রাখার জন্য সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। আগামীকাল নগর ভবনে ‘ব্লকেড' কর্মসূচি চলমান থাকবে।

    এসময় ইশরাক সমর্থকদের ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ'- এমন স্লোগান দিতে দেখা যায়।

    এদিকে সকাল থেকেই নগর ভবনে সেবা নিতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। কেউ এসে দীর্ঘ সময় অপেক্ষাও করছেন।

    উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে টানা ৪ দিন ধরে চলছে আন্দোলন। নগরভবনের প্রধান ফটকও বন্ধ করে দিয়েছে ইশরাকপন্থীরা। আন্দোলনের শুরু থেকেই অচল অবস্থায় পড়ে আছে নগর ভবনের কার্যক্রম। ফলে ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না সেবাগ্রহীতারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন