শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফারুকীর মন্তব্য ব্যক্তিগত, মতপ্রকাশের অধিকার সবার: স্বরাষ্ট্র উপদেষ্টা

    ফারুকীর মন্তব্য ব্যক্তিগত, মতপ্রকাশের অধিকার সবার: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নুসরাত ফারিয়াকে বিমানবন্দরে ছেড়ে দিলে বলতেন, ছেড়ে দিয়েছেন। সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

    এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী এ ঘটনাকে বিব্রতকর বলে উল্লেখ করায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "সংস্কৃতি উপদেষ্টা কী বলেছেন তা আমার জানা নেই। এটি তার ব্যক্তিগত মতামত। আমাদের দেশে মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে।"

    তিনি আরও বলেন, শুধু দুষ্কৃতকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটি নিরীহ লোক যেন কোনো অবস্থাতেই শাস্তি ভোগ না করে সে ব্যবস্থা অবশ্যই নেব। উনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শেষ হয়নি। 

    নুসরাত ফারিয়াকে বিমানবন্দরে আটকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার নামে মামলা থাকলে আপনি কি করবেন? বিমানবন্দরে ছেড়ে দিলে বলতেন, ছেড়ে দিয়েছেন। বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার ব্যাপারে একটি পলিসি আছে। এই পলিসির আওতায় যারা পড়ে তাদের আটকানো হয়।

    এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আগামী ২২মে ফের তার জামিন শুনানির জন্যে দিন ধার্য করা হয়।

    এর আগে এদিন সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া কারাগারে আটক রাখার আবেদন করেন। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

    নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন সংস্কৃতি উপদেষ্টা। সেই পোস্টে তিনি বলেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুইদিন পর সেখানেই ফিরে যাবো। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না। এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিলো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন