শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দেশে ফের বিভাজনের রাজনীতি শুরু হয়েছে: মির্জা ফখরুল

    দেশে ফের বিভাজনের রাজনীতি শুরু হয়েছে: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। বুধবার (২১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

    পোস্টে তিনি লেখেন, “আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি করার ষড়যন্ত্র শুরু হয়েছে।”

    তিনি আরও বলেন, “আমরা দেখতে পাচ্ছি, কিছু মানুষ সরকারের ভেতরে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন পথে পরিচালিত করার অপচেষ্টা চালাচ্ছে।”

    মির্জা ফখরুল উল্লেখ করেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর সবসময়ই গুরুদায়িত্ব বর্তায়। সেই দায়িত্ব হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা, নতুন বাংলাদেশ গড়ে তোলা। এটি সেই স্বপ্ন, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। এখন সেই স্বপ্নের নেতৃত্ব দিচ্ছেন তরুণ নেতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”

    তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকতে হবে, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র যেন কোনোভাবে বিপন্ন না হয়, সেজন্য সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।”

    বিএনপি মহাসচিব আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশের কর্মযজ্ঞ শুরু করেছিলেন, দুর্ভাগ্যবশত আমরা তাকে বেশিদিন ধরে রাখতে পারিনি। আজ যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা চায় না দেশের জনগণ তাদের অধিকার ফিরে পাক। দেশের উন্নয়নে তারা বাধা সৃষ্টি করছে—এই চক্রান্ত রুখতেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

    তিনি দাবি করেন, বিএনপির নেতাকর্মীরা অতীতে বহু ত্যাগ স্বীকার করেছেন। “৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজারকে হত্যা করা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ জনকে গুম করা হয়েছে,” বলেন তিনি।

    মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, “আজ আমাদের সামনে একটা নতুন সুযোগ এসেছে—একটি নতুন বাংলাদেশ গঠনের সুযোগ। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন