শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • করিডোর ইস্যুতে প্রচারণার পেছনে প্রতিবেশী দেশ জড়িত: খলিলুর রহমান

    করিডোর ইস্যুতে প্রচারণার পেছনে প্রতিবেশী দেশ জড়িত: খলিলুর রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাখাইন অঞ্চলে মানবিক করিডোর নিয়ে প্রচারণা বাংলাদেশ থেকে নয়, বরং একটি প্রতিবেশী দেশ থেকে চালানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

    বুধবার (২১ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাখাইন সংকট ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

    ড. খলিলুর রহমান বলেন, মানবিক করিডোর বিষয়ে বাংলাদেশ কারও সঙ্গে কোনো আলোচনা করেনি এবং ভবিষ্যতেও করবে না। এটি বাংলাদেশের একান্ত সার্বভৌম বিষয়। তিনি আরও জানান, করিডোর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হলে তার সব দায়িত্ব জাতিসংঘকে নিতে হবে—বাংলাদেশ কেবল সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করবে।

    জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, রাখাইনের ৯০ শতাংশ এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। সে কারণে মিয়ানমারের জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে। তিনি বলেন, আরাকান আর্মিও নীতিগতভাবে প্রত্যাবাসনের পক্ষে একমত হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া এগোবে না।

    রোহিঙ্গা ইস্যুতে আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি। সেখানে এই সংকট ও সম্ভাব্য করিডোর বিষয়ে আন্তর্জাতিক আলোচনা হতে পারে।

    এথনিক ক্লিনজিংয়ের বিষয়ে সরকার স্পষ্ট অবস্থানে রয়েছে জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, আমরা আরাকান আর্মিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, কোনো ধরনের জাতিগত নিধন সহ্য করা হবে না।

    দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে ড. খলিল বলেন, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো নাগরিকত্ব নেই। আমি আগে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সেখানকার পাসপোর্ট আমার নেই।

    তিনি বলেন, বিদেশে থাকলেই যদি নাগরিকত্ব হয়, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে। তাই এ ধরনের ভিত্তিহীন কথা বলা ঠিক নয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন