শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ইউনূস

    সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ইউনূস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও নানা আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে আজ শনিবার সন্ধ্যায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    জানা গেছে, রাজধানীর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’-তে এ দুটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, "প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, ড. মুহাম্মদ ইউনূস সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে আলোচনা করতে চান।"

    বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেবে, যার নেতৃত্বে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

    বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমকে জানান, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিরাজমান ভুল বোঝাবুঝি নিরসনের লক্ষ্যেই এই আলোচনায় অংশ নিচ্ছে দলটি।

    এদিকে, গত বৃহস্পতিবার দেশের রাজনৈতিক সংকট নিরসনে একটি সর্বদলীয় বৈঠক আহ্বানের দাবি জানিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সেই আহ্বানকেই গুরুত্ব দিয়ে আজকের এই আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা।

    সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের কাজ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন সেনাপ্রধান, যা নিয়ে প্রধান উপদেষ্টা ইউনূস গভীরভাবে চিন্তিত এবং পদত্যাগের কথাও বিবেচনা করছেন বলে গুঞ্জন রয়েছে।

    আজকের বৈঠকগুলোতে নির্বাচন, বিচারিক প্রক্রিয়া, সংস্কারমূলক উদ্যোগ এবং জুলাই গণঅভ্যুত্থানপন্থী দলগুলোর মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন