শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন

    প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি এমন কিছু বলেননি। আমরা সবাই আমাদের দায়িত্বে রয়েছি এবং তা পালন করে যাব।”

    শনিবার (২৪ মে) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে দুপুর ১২টা ২০ মিনিটে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টাদের একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। উপদেষ্টারা ছাড়া বৈঠকে আর কাউকে রাখা হয়নি।

    বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, “আমাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দায়িত্ব ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না। তবে কাজ করতে গিয়ে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, আমরা সেগুলো চিহ্নিত করেছি এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

    এর আগে গত বৃহস্পতিবার একটি অনির্ধারিত বৈঠকে প্রধান উপদেষ্টা তার পদত্যাগের চিন্তার কথা কিছু উপদেষ্টার সঙ্গে ভাগ করে নেন। তিনি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ও নানা প্রতিবন্ধকতায় সরকারের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে হতাশা প্রকাশ করেন।

    বিষয়টি গণমাধ্যমে আসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামের বরাতে, যিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

    এই খবরে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হলে বিভিন্ন মহল থেকে প্রধান উপদেষ্টাকে দায়িত্বে থাকার অনুরোধ জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন