শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঈদে ১০ দিনের ছুটি, পোশাকশিল্প এলাকায় তিন দিন ব্যাংক খোলা থাকবে

    ঈদে ১০ দিনের ছুটি, পোশাকশিল্প এলাকায় তিন দিন ব্যাংক খোলা থাকবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সারাদেশে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে তৈরি পোশাকশিল্পে কর্মরতদের বেতন-বোনাস ও রপ্তানি বিল নিষ্পত্তির সুবিধার্থে ৫, ১১ ও ১২ জুন পোশাকশিল্প ঘন এলাকাগুলোতে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

    রোববার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

    নির্দেশনায় বলা হয়েছে, ৫ জুন (বৃহস্পতিবার) ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন করবে এবং বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

    এছাড়া ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকলেও ওষুধশিল্প ও আমদানি-রপ্তানিমুখী শিল্পকারখানার গুরুত্বপূর্ণ বৈদেশিক লেনদেন নির্বিঘ্ন রাখতে ঢাকা, চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ এলাকায় অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো একইভাবে সীমিত পরিসরে খোলা থাকবে।

    বাংলাদেশ ব্যাংক জানায়, ছুটির দিনেও দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন