শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আন্দোলনের মুখে এনবিআর কর্মকর্তাদের দাবি মেনে নিল সরকার

    আন্দোলনের মুখে এনবিআর কর্মকর্তাদের দাবি মেনে নিল সরকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্ত না করার দাবিতে চলমান আন্দোলনের মুখে অবশেষে পিছু হটেছে সরকার। আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের দাবি অনুযায়ী, এনবিআরের কাঠামো ভাঙা হচ্ছে না এবং আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধিত অধ্যাদেশ প্রণয়ন করা হবে।

    রোববার (২৫ মে) রাতে এনবিআর ঐক্য পরিষদের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন কালবেলাকে। তারা জানান, সরকার এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এবং খুব শিগগিরই ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানানো হবে।

    দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আসছে শিগগিরই।

    ঐক্য পরিষদের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে বলেন, আমাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়েছে। তারা আমাদের অধিকাংশ দাবির বিষয়ে একমত পোষণ করেছেন। তাই আপাতত আন্দোলন স্থগিত করা হতে পারে।

    এনবিআর বিলুপ্তি অধ্যাদেশ জারির পর থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে প্রতিবাদ জানিয়ে আসছিলেন সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। গত ১৩ দিন ধরে অবস্থান ধর্মঘট থেকে শুরু করে আংশিক কলম বিরতি এবং পর্যায়ক্রমে কর্মবিরতি পালন করে আসছিলেন। রোববার এসে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় ঐক্য পরিষদ।

    রোববার বিকেল সাড়ে চারটায় রাজধানীর আগারগাওয়ের রাজস্ব ভবনে আগামীকাল সোমবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক দেন। আগে আমদানি-রপ্তানি কর্মসূচির বাইরে রাখলেও সোমবার থেকে শুধু আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া সব বন্ধের ঘোষণা দেন। এতে টনক নড়ে অর্থমন্ত্রণালয়ের। দেশের গবেষণা সংস্থা থেকে শুরু করে টিআইবি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতারা অধ্যাদেশের বিরোধিতা করলেও আমলে নেয়নি অর্থমন্ত্রণালয়।

    সর্বশেষ বাজেটের আগে সারাদেশে ধর্মঘটের ডাক দেওয়ার তিন ঘণ্টার মাথায় একমুখী সিদ্ধান্ত থেকে সড়ে এসেছে অর্থমন্ত্রণালয়। এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের দাবির বিষয়ে একমত হয়েছে। এনবিআর বিলুপ্তির পরিবর্তে এনবিআরকে স্বতন্ত্র একটি বিভাগ মর্যাদার একটি বিশেষায়িত সংস্থা হিসেবে গড়ে তুলতে একমত পোষণ করেছে। বিষয়টি অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

    ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে– জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে; রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন