বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • তীব্র ঝড়ের পূর্বাভাস ২৮ জেলায়

    তীব্র ঝড়ের পূর্বাভাস ২৮ জেলায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাসহ দেশের ২৮ জেলায় ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদ্প্তর।
    সোমবার (২৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ ত্য জানানো হয়।

    এতে বলা হয়, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, খুলনা, গোপালগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, জামালপুর, শেরপুর, সিলেট, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ  বরিশাল, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা ও মানিকগঞ্জ জেলার কিছু স্থানে সন্ধ্যা ৭টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি/বজ্রপাত/বৃষ্টি হতে পারে। 

    এদিকে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। আগামী ২৭ মের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

    এ অবস্থায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ