বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক বিতরণ

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক বিতরণ
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে সোমবার বিকেলে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। 

 জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে সোমবার (২৬ মে) বিকেল ৪টা দিকে উপজেলা পরিষদের হল রুমে আহত প্রত্যেককে ১ লাখ টাকার চেক দেয়া হয় । 

অতিরিক্ত  জেলা প্রশাসক জেপি দেওয়ানের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, সিভিল সার্জন ডা. মো.আবু হাসান শাহীন,পৌর প্রশাসক মো.জসীম উদ্দিন,সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের ভাষ্য, জুলাই আন্দোলনে যারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সম্মাননা দেয়া হয়েছে আর আমরা তা আহতদের মাঝে পৌঁছে দিয়ে দায়িত্ব পালন করছি।  জেলার আহত সি ক্যাটাগরিতে ২৮৬ জনকে  চেক তুলে দেয়া হবে।

তিনি আরও বলেন, যারা অনুপস্থিত রয়েছেন তারা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে চেক নিয়ে যেতে পারবেন।


এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ