শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চার দিনের সফরে জাপান গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    চার দিনের সফরে জাপান গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার রাত ২টা ১০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত সোমবার এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এর মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি পর্যায়ের একাধিক সমঝোতা।

    তিনি আরও বলেন, এই সফর শুধু সম্মেলনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের একটি উল্লেখযোগ্য সুযোগ হিসেবে কাজ করবে। বাংলাদেশ জাপানের কাছ থেকে সহজ শর্তে এবং স্বল্প সুদে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা চাবে বলেও জানান সচিব।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং শ্রমশক্তি রফতানি ও অর্থনৈতিক-কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার বিষয়েও আলোচনা হবে এই সফরে।

    সফরের অংশ হিসেবে ২৯ ও ৩০ মে টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও তিনি জাপানের বিভিন্ন উচ্চপর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে তিনি আগামী ৩১ মে দেশে ফিরবেন।


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন