বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশ শুরু

    নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশ শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ‘তারুণ্যের সমাবেশ’ শুরু হয়েছে রাজধানীর নয়াপল্টনে।

    বুধবার (২৮ মে) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।

    এর আগে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে এসে জড়ো হতে থাকেন। এতে নয়াপল্টন এলাকায় সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য পরিবেশ।

    ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এ সমাবেশ। ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শিরোনামে এ সমাবেশ হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণের জমায়েত হবে।

    সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন ও আশপাশের এলাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হচ্ছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতেই তৈরি করা হয়েছে সমাবেশের মঞ্চ। মঞ্চের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন বলে জানা গেছে।

    সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তাদের মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।

    বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ সমাজের উদ্বেগ-উৎকণ্ঠা, প্রত্যাশা ও রাজনৈতিক অংশগ্রহণকে কেন্দ্র করে একটি ইতিবাচক বার্তা দেওয়া।

    এর আগে তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ ও দলীয় অবস্থান তুলে ধরার লক্ষ্য নিয়ে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেছিল ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এই কর্মসূচির অংশ হিসেবে চারটি বড় বিভাগীয় শহর ও রাজধানীসহ মোট আট দিনব্যাপী সেমিনার ও সমাবেশের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সেমিনার ও তরুণদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা। সবশেষ চূড়ান্ত আয়োজন অনুষ্ঠিত হচ্ছে রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে- যেখানে আজকের তারুণ্যের সমাবেশ চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন