শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এশিয়ার অভিন্ন ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজের আহ্বান ইউনূসের

    এশিয়ার অভিন্ন ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজের আহ্বান ইউনূসের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়ার দেশগুলোকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই সমৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বৃহস্পতিবার (২৯ মে) জাপানের টোকিওতে অনুষ্ঠিত ‘নিক্কেই ফোরাম : এশিয়ার ৩০তম ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

    অধ্যাপক ইউনূস বলেন, “আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আমি বিশ্বাস করি, এশিয়ার দেশগুলো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং উন্নয়নের নতুন সুযোগ তৈরির লক্ষ্যে ঘনিষ্ঠভাবে একত্রে কাজ করতে পারে।”

    তিনি একটি অভিন্ন ভবিষ্যৎ ও সমৃদ্ধির জন্য স্পষ্ট রূপরেখা প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন এবং এ লক্ষ্যে এগিয়ে যেতে সাতটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

    তিনি বলেন, “এশিয়ার বৈচিত্র্যময় অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনৈতিক ব্যবস্থাই আমাদের শক্তি এবং একই সঙ্গে আমাদের পরীক্ষাও।”

    অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়ে ইউনূস বলেন, “এশিয়ার উন্নয়ন নিশ্চিত করতে শক্তিশালী ও টেকসই অর্থায়ন কাঠামো গড়ে তোলা দরকার। আঞ্চলিক উন্নয়ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অর্থায়নে নেতৃত্ব দিতে হবে।”

    তিনি আরও বলেন, “বাণিজ্যের দিক থেকে এশিয়া এখনো বিশ্বের অন্যতম কম সংযুক্ত অঞ্চল। তাই পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

    অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রযুক্তিগত অবকাঠামো গড়ার ওপর গুরুত্ব দিয়ে ইউনূস বলেন, “আমরা যেন প্রান্তিক জনগোষ্ঠীকে ভুলে না যাই। যারা এখনো সুযোগ থেকে বঞ্চিত এবং নানা ঝুঁকিতে রয়েছে।”

    মানুষের ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, “শুধু অবকাঠামো ও শিল্প নয়, আমাদের বিনিয়োগ করতে হবে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ব্যবসা এবং প্রযুক্তির মাধ্যমে মানুষের ক্ষমতায়নে।”

    সম্মেলনে অংশ নিতে বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে টোকিও পৌঁছান অধ্যাপক ইউনূস। তাকে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন